ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • হাতে সুই-স্যালাইন নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া

    হাতে সুই-স্যালাইন নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের সাতানী আমিরউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাদিয়া আফরিন আশা।

    মঙ্গলবার (৯ মে) সকালে দুমকির এ কে বহুমুখী (মডেল) মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সে।

    পরে অবস্থার আরও অবনতি হলে আশার বাবা মো. আবু জাফর জমাদ্দার দ্রুত তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে ভর্তি করার জন্য বলেন চিকিৎসক।

    এদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। তাই দ্রুত হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে এবং হাতে সুই-স্যালাইন নিয়েই পরীক্ষায় অংশ নেয় আশা।

    এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন। সাদিয়া আফরিন আশা নামে এক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসছিল আজ (৯ মে)। আমাদের যতটুক সম্ভব ছিল শারীরিক এবং মানসিক সহায়তা দিয়েছি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ