ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • জাটকা শিকারে অপরাধে ৩ জেলেকে কারাদন্ড

    জাটকা শিকারে অপরাধে ৩ জেলেকে কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পায়রা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের অপরাধে  তিন জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    মঙ্গলবার (৯ মে) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন। 

    দন্ড প্রাপ্ত জেলেরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মজিবর গাজি (৩২), মোঃ সোলাইমান (২৫) ও ছিদাম (৫০)।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ১ নভেম্বর থেকে ৩০ জুন  পর্যন্ত নদীতে জাটকা ইলিশ শিকার,পরিবহন ও আহরণ নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু সরকারী নির্দেশনা অমান্য করে জেলেরা পায়রা নদীতে জাটকা ইলিশ শিকার করছিল। মঙ্গলবার সকালে পায়রা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে জাটকা ইলিশ শিকাররত অবস্থায় মজিবর গাজি (৩২), মো. সোলাইমান (২৫) ও ছিদাম (৫০) নামের তিন জেলেকে আটক করে।

    পরে তাদের তালতলী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ও নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা তাদেরকে এক বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন। 

    এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ বেহুন্দি জাল,  এক লক্ষ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারীসহ জাটকা ইলিশ জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ। 

    জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় ও জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়েছে।

    তালতলী উপজেলা  মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড পায়রা নদীতে যৌথ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। 

    তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ