ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  •  বিএনপি নেতা নুরুল ইসলামের চরমোনাই দলে যোগদান 

     বিএনপি নেতা নুরুল ইসলামের চরমোনাই দলে যোগদান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য নুরুল ইসলাম মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশে।

    রোববার (১৩ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের হাতে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেন তারা। 

    সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আদর্শিক বিজয় ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। মানবরচিত শাসনব্যবস্থার অসারতা ক্রমেই ফুটে উঠছে। বাকস্বাধীনতা ও নাগরিক অধিকার চরমভাবে ভূলুণ্ঠিত। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস, মাদকে সয়লাব।

    নৈতিক চরিত্র হারিয়ে মানুষ ক্রমেই নীতিহীন হয়ে পড়ছে বলে দাবি করে দলটির এই নায়েবে আমির বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। এ জন্য প্রয়োজন একটি আদর্শিক বিজয়ের। 

    মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, সরকারি ব্যবস্থাপনায় ৫৬০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, যা প্রশংসার দাবি রাখে। কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করছি মসজিদ নির্মাণেও ভয়াবহ দুর্নীতির অবস্থা। ইসলামী আন্দোলন দেশে একটি আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ