ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে দুটি অবৈধ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

    নলছিটিতে দুটি অবৈধ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে গড়ে তোলা দুইটি ইট ভাটায় অভিযান চলিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকালে উপজেলার মগড় ইউনিয়নের কালিজিরা এলাকায় এমএমডি ব্রিকস্ মালিক মো. বাকের আলী ও মগড় এলাকার মুন ব্রিকস্ লিমিটেডের মালিক সাদ্দাম হোসেনকে এ জরিমানা করা হয়।

    বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক প্রসাশন ড. মো. ইউসুফ আলী জানান, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে সুগন্ধা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছিল। খবর পেয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তর একটি টিম দুটি ইট ভাটায় অভিযান চালায়। 

    এসময় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু ইট ভাটা মালিকদেরকে ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি নষ্ট করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করার অপরাধে ৯ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করা হলে ইট ভাটা দুটি গুড়িয়ে দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ