ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৮ মে ) সকাল সাড়ে  ৯ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম ।

    সভার শুরুতে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

    এর আগে বিএমপি'তে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রবিউল ইসলাম, সাট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর, মো. আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. ফরিদ উদ্দিন, কনস্টেবল মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. আলমগীর হোসেন খান সহ  পাঁচজন সদস্যের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মাে. ফারুক হােসেনের  সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপি'র শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ