ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বাকেরগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ৭ দোকান পুড়ে ছাই

    বাকেরগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ৭ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সাগর চন্দ্র পাল (২৮) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

    সোমবার (০৮ মে) ভোররাত ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল কুদ্দুস। তিনি জানান, রাত ৩টার দিকে নতুন বাজারে আগুন লাগার বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের ও বরগুনার বেতাগী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে। ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো গেলেও পুরোপুরি নির্বাপণ হয়েছে ভোর ৫টার দিকে।

    তিনি বলেন, আগুনে মুদি দোকান, ফলের দোকান, চায়ের দোকান, ফার্মেসিসহ সাতটি দোকান পুড়ে গেছে। আর মুদি দোকানের মধ্য থেকে দোকানি সাগর চন্দ্র পালের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মৃত সাগর চন্দ্র পাল নেয়ামিত ইউনিয়নের ঢালমারা এলাকার বাসিন্দা হলেও তিনি রাতে দোকানের মধ্যেই ঘুমাতেন বলে জানিয়েছেন অন্য ব্যবসায়ীরা।

    পুরো অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ফায়ার স্টেশনের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুদি দোকান থেকে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের এ সূত্রপাত হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ