ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • পিরোজপুরে বড় ভাইকে হত্যা মামলায় ২৫ বছর পর ছোট ভাই গ্রেফতার

    পিরোজপুরে বড় ভাইকে হত্যা মামলায় ২৫ বছর পর ছোট ভাই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় ভাই মাহাবুবুর রহমান কাজীকে হত্যার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছোট ভাই তোহেবুর কাজী (৬০) ও তার স্ত্রী আলেয়া বেগমকে (৫০) ২৫ বছর পরে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পিরোজপুরের কাউখালী উপজেলার।

    গ্রেফতাকৃতদের রোববার (৭ মে) পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৬ মে) রাতে তাদের রাজধানী ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করে কাউখালী থানা পুলিশ।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন তথ্য নিশ্চিত করে জানান, নিহতের ভাই ও তার স্ত্রীকে ২৫ বছর পরে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা ওই হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

    পুলিশ জানায়, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মাহাবুব কাজী। তার স্ত্রী আলেয়া বেগমের সঙ্গে তার (মাহাবুব কাজী) ছোট ভাই তোহেবুর কাজীর পরকীয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ১৯৯৮ সালের ১৭ জুন কথা-কাটাকাটির এক পর্যায়ে মাহাবুব কাজিকে তার স্ত্রী আলেয়া বেগম ও ছোট ভাই তোহেবুর কাজী পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে।

    পরে ছোট ভাই তোহেবুর কাজী তার ভাবী আলেয়া বেগমকে গোপনে বিয়ে করে পালিয়ে ঢাকায় চলে যায়। তারা পালিয়ে গিয়ে ঢাকায় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

    হত্যার পরদিন নিহতের আত্মীয় মুক্তি বেগম বাদী হয়ে তোহেবুর কাজী ও আলেয়া বেগমকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    এ মামলায় ২৫ বছর পর কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ডেমরার বাসা থেকে গ্রেফতার করে।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ