বরিশালকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করা হবে: খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি কপোরেশনের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশালকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত করা হবে। আমি নির্বাচীত হতে পারলে জিবন দিয়েও হলেও এ শর্ত পালন করবো।
মে দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেল ৪ টায় নগরের মমতাজ মজিদুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাবা আব্দুর রব সেরনিয়াবাত, মামা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধরে রেখেই সামনের দিকে এগিয়ে যাবো।
কোন কাজের জন্য কারও কাছে ধরণা ধরা লাগবে না। আগামী ১২ জুন একটি পরীক্ষার দিন। এই পরীক্ষয় পাস করতে হলে আপনাদের ভোট দরকার। তাই আমাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন। বিজয়ী হলে আপনাদের নিয়ে নতুন বরিশাল গড়বো।
মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন অর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোকন সেরনিয়াবাতের নিবার্চন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট আনিস উদ্দিন সহিদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিনউদ্দিন মোহন, সাবেক জেলা প্রশাসক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল হক নিজাম, যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এইচকেআর