ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছে সন্তানরা

    লালমোহনে পিতৃভিটা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছে সন্তানরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে প্রয়াত বাবার বসতভিটা দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সেই ভিটা উদ্ধারে স্থানীয় শালিসদের দ্বারে দ্বারে ঘুরছে সন্তানরা। ঘটনাটি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের জয়নাল আবেদিন মিস্ত্রি বাড়ির।

    ওই গ্রামের মৃত জয়নাল আবেদিনের রেখে যাওয়া বসতভিটা জবরদখল করার অভিযোগ উঠেছে একই বাড়ির  জালাল আহমদের ছেলে জামাল উদ্দিন গংদের বিরুদ্ধে। এমন অভিযোগ করে মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. ইউসুফ মিয়া বলেন, এ ভিটাতেই থাকতেন তার বাবা। ২০০০ সালে বাবার মৃত্যু হয়। তবে আমরা কাজের তাগিদে  চট্রগামসহ বিভিন্ন স্থানে থাকার সুবাদে বাবার ভিটা খালি থাকে। এ সুযোগে একই বাড়ির মৃত জালাল আহমেদের ছেলেরা ওই ভিটা দখল করে ঘর উত্তোলন করে। বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালে একাধিকবার শালিস বৈঠক হয়। তবে প্রতিপক্ষরা কাগজপত্র না দেখিয়ে বারবারই সময় নিয়ে কালক্ষেপণ করছে।

    ইউসুফ আরও বলেন, প্রায় ৩ মাস আগে এ বিষয়ে লালমোহন থানায় অভিযোগ করি। সেখানেও তারা কাগজপত্র দেখাতে না পেরে বৃহস্পতিবার পর্যন্ত সময় নেয়। কিন্তু বৃহস্পতিবার তারা আর ফয়সালায় বসেনি। এদিকে বাবার ভিটাও তাদের দখলে।

    এ বিষয়ে জানতে চাইলে মৃত জালাল আহমদের ছেলে জামাল বলেন, ইউসুফের পিতা জয়নাল আবেদিন মৃত্যুর আগে এ জমি অন্যের কাছে বিক্রি করে গেছেন। আমরা ওই ক্রেতার কাছ থেকে ক্রয় করেছি। যার দলিলাদিও রয়েছে।

    লালমোহন থানার এএসআই মোশারফ জানান, জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি চলমান রয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ