ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, চালকের সহকারীর পা বিচ্ছিন্ন

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২০, চালকের সহকারীর পা বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নবিন নামে বাস চালকের এক সহকারীর একটি পা বিচ্ছিন্ন হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া আনযার ফিলিং  স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

    আহত যাত্রীরা জানান, মাওয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঝালকাঠি আসছিল মিজান পরিবহনের একটি বাস। ষাইটপাকিয়া আনযার ফিলিং স্টেশনের কাছে আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ২০ জন আহত হয়। আহতদের মধ্যে বাসচালকের সহকারী নবিনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    বাসের যাত্রী রাজাপুরের সুমি আক্তার বলেন, মাওয়া থেকে বাসটি ছেড়ে আসার পর থেকেই বেপরোয়া গতিতে চালাচ্ছিল। অনেক যাত্রী তাকে ধীরগতিতে চালাতে বললেও শোনেনি। বাসের মধ্যে আমি এবং আমার মেয়ে ছিলাম। আমরা সামান্য আহত হয়েছি। বাসের ভেতরে থাকা সবাই কমবেশি আহত হয়েছে।

    নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুর্ঘটনায় এখনো কারো মৃত্যু হয়নি। তবে গুরুতর অবস্থায় কয়েকজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ