ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • তালতলীতে নকল সরবরাহ, মাদরাসা শিক্ষকসহ আটক ১০

    তালতলীতে নকল সরবরাহ, মাদরাসা শিক্ষকসহ আটক ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে শিক্ষকসহ ১০ জন আটক হয়েছেন।

    রোববার (৭ মে ) ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

    আটকরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মো.নাজমুল ও শিক্ষিকা মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন, ইয়ামিন, মো.ওবায়দুল, সাফা মনি, মো.ওবায়দুল, মো.কামাল, শাহ নওয়াজ।

    জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদরাসার (কেন্দ্রের) পাশে একটি বাসা থেকে নকল সরবরাহের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করেন। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ