ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কাউখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

    কাউখালীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় মো. মাইনুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।  

    রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কুল-নৈকাঠী সড়কের স্টিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

     
    নিহত মাইনুল উপজেলার সদর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।

    নিহতের চাচাতো ভাই মানদুদ হাওলাদার জানান, মাইনুল ঢাকায় একটি কোম্পানির চাকরি করেন। তিনি একটি মামলার হাজিরা দিতে গতকাল শনিবার বাড়িতে আসেন। রোববার সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে তিনি জয়কুল স্টিল ব্রিজের মাঝখানে এলে কাউখালী থেকে আসা নৈকাঠীগামী ইঞ্জিনচালিত একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, নিহতের পরিবারসহ স্থানীয়দের ধারণা ওই তরুণ কোনো ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন। তবে ঘটনাটির কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ