ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

    ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পৌর ভূমি অফিস নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। সর্বস্তরের হিন্দু সমাজের ব্যানারে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। 

    কর্মসূচি চলাকালে বক্তারা অভিযোগ করেন, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ আদালতের নির্দেশে বর্তমানে বন্ধ রয়েছে। পুনারায় ওই জমিতে ভূমি অফিস নির্মাণের পায়তারা চালানো হচ্ছে। 

    দেবোত্তর স্টেটের জমিতে জেলা প্রশাসনের ভূমি অফিস নির্মাণের পায়তারার অভিযোগ করে তা বন্ধে মানববন্ধন থেকে প্রতিবাদের পাশাপাশি দেশব্যাপী কঠোর আন্দোলনের  হুশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পিনাকী দাস, বরিশালের মানবাধিকারকর্মী ও আইনজীবী লিলা দাস, ঝালকাঠি উদীচীর সভাপতি গোলাম সাঈদ খানসহ হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ