ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

    কাঁঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার কচুয়া মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

    এ প্রতিযোগিতায় কাঁঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বরগুনা, বেতাগীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার ১৩টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়াদৌড়ে নানা শ্রেণিপেশা ও বয়সের শত শত নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে উপভোগ করেন। 

    ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় নানা রকমের খাবারসহ বিভিন্ন পসরা বসিয়ে বেচা কেনা হয়। 

    প্রতিযোগিতায় মো. সোহাগের ঘোড়া প্রথম, মো. মামুনের ঘোড়া দ্বিতীয় ও মো. কবিরের ঘোড়া হয়। প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যামক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এমস আমিরুল ইসলাম লিটন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ