ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

    ঝালকাঠিতে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার পরমহল এলাকার কৃষক মিয়াদ হোসেন ও আব্দুল হান্নানের ৫০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে শ্রমিক সংকটে থাকা কৃষকদের মুখে হাসি ফুটেছে।

    আজ শনিবার দিনব্যাপী জেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কাজে জেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

    কৃষক মিয়াদ হোসেন জানান, ক্ষেতের পাকা ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। জেলা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমার একটি ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। তিনি এ কাজের জন্য প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

    জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝালকাঠি জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তত রয়েছেন। কোনো কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেসব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেবেন।

    জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু বলেন, প্রধানমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ছাত্রলীগ নেতাকর্মীরা এখন মানুষের ধান কেটে দিচ্ছেন। কোনো অসহায় কৃষক যদি ধান কাটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সেই কৃষকের পাশে দাড়াচ্ছি এবং ধান কেটে তার ঘরে তুলে দিচ্ছি। এর আগে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামীতেও মানুষের পাশে থেকে তাদের সেবা করবে ছাত্রলীগ।

    ধান কাটায় জেলা ছাত্রলীগ ছাড়াও সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ