ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাজাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    রাজাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে ১২ বছরের এক স্কুলছাত্রীকে এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের বাইপাসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজ শনিবার সকালে ওই তরুণের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন।

    মামলার আসামি ওই তরুণ (২২) উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাসিন্দা। তাঁরা বাইপাসসংলগ্ন এলাকাতেই থাকেন। ঘটনার পর থেকে ওই তরুণসহ তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন।

    থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী তার এক আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই তরুণ। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ওই স্কুলছাত্রী তার আরেক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই তরুণ তাকে পাশের বাগানে নিয়ে যান। সেখানে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

    রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে আজ শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ