ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইন্দুরকানিতে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

    ইন্দুরকানিতে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে জাকারিয়া হোসেন (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ইন্দুরকানি-কলারণ সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া হোসেন উপজেলার পূর্ব চর বলেশ্বর গ্রামের আবু তালেবের ছেলে।

    পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ইটবাহী একটি ট্রলি ইন্দুরকানি-কলারণ সড়কের বটতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা শ্রমিক জাকারিয়া হোসেন ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইন্দুরকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ট্রলির চালক ও অপর এক শ্রমিক আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ট্রলির নিচে চাপা পড়ে জাকারিয়া হোসেন নামের এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ