ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলীতে মুগডালের বাম্পার ফলন

    আমতলীতে মুগডালের বাম্পার ফলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে রবি মৌসুমে ৯ হাজার ৫ শ’ হেক্টরের বেশি জমিতে মুগ ডালের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এ বছর  ফলনও হয়েছে ভাল।

    আমতলীর হলদিয়া, চাওড়া, কুকুয়া, আঠারগাছিয়া, গুলিশাখালী, আমতলী সদর ও আমতলী সদর ইউনিয়নের  ও পৌরসভার  বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামের পর গ্রাম মাঠে মাঠে মুগ ডালের সমারোহ। ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখেও হাসি। তারা সকাল-সন্ধ্যা পুরুষ-নারী মিলে ডালতোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।

    আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি  গ্রামের চাষী মো.  সত্তার মিয়া  জানান, তিনি ২ একর জমিতে মুগডাল চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। হলদিয়ার চাষী জাকির হোসেন বলেন, আমি ৩ একর জমিতে মুগডালের চাষ করেছি। ফলনও ভাল হয়েছে বাজারে দাম ও পাচ্ছি ভাল। 

    আমতলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবু সালেহ  জানান, চলতি বছরে আমতলী উপজেলায় ৯ হাজার ৫শ’হেক্টর জমিতে হাইব্রিড মুগ ডাল চাষ হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার ৬০ ভাগ বেশি পতিত জমিতেও মুগ ডাল ফলানো হয়েছে ।

    স্থানীয় বাজারের আড়তদাররা জানিয়েছেন, বাজারে প্রতিমণ মুগ ডাল চিকন ৩২০০/৩৩০০ শতটাকা ও মুগ মোটা ডাল ২ হাজার থেকে ৯ শ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

    আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম জানান, কৃষি বিভাগের পরামর্শ ও তদারকিতে এবং ভালো আবহাওয়ায় বাম্পার ফলন হয়েছে ডালের। এ বছর হেক্টর প্রতি ১২০০ কেজি থেকে ১৫০০ কেজি ডাল ফলন হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ