ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • কুয়াকাটায় আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা

    কুয়াকাটায় আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরকন্যা কুয়াকাটার একই জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগসহ সাগরের নানা সৌন্দর্য দেখতে বছরের বিশেষ বিশেষ দিনে পর্যটকদের আগমন ঘটে। এবার বৌদ্ধ পূর্ণিমাসহ সরকারি তিনদিনের ছুটিতে কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারও পর্যটকের।

    শুক্রবার (৫ মে) ছুটির দিনে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। ছোট বাচ্চারা বালু পানিতে গাঁ মিশিয়ে আনন্দ করছে, মধ্যে বয়সীরা গভীর সমুদ্রে গোসলে মেতেছেন আর বৃদ্ধরা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন।


    রাজশাহী থেকে আসা নাহিদ জানান, তিনদিনের ছুটিতে পরিবার নিয়ে এসেছি। বিশেষ করে বাচ্চাদের নিয়ে এবারের ট্যুর। ওরা লাফালাফি, দুষ্টুমিসহ বেশ উপভোগ করছে।

    ঢাকা থেকে আসা নায়রা আক্তার বলেন, পরিবারের সবাইকে নিয়ে এসেছি। বাবা মা ছাতার নিচে বসে আছে। আমরা ছবি তুলছি আর বাচ্চারা খেলা করছে। আগের থেকে কুয়াকাটার পরিবেশটাও অনেক সুন্দর, ভালো লাগছে।


    তিনদিনের ছুটির কারণে অনেক আগে থেকেই বুকিং রয়েছে বেশিরভাগ হোটেল-মোটেল। আর বেশি পর্যটকের কারণে ব্যবসায় লাভবান এবং আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

    ট্যুর অপারেটর সাইদুর রহমান শাহিন বলেন, কুয়াকাটায় ঈদের পরে মোটামুটি পর্যটক থাকে। আমরাও ব্যস্ত সময় পার করছি। উপচেপড়া ভিড়টা এখন নেই। তবে বর্ষা মৌসুমেও এবার অনেক পর্যটক থাকবে বলে আশা করছি। পদ্মা সেতু উদ্বোধনের পরে কম-বেশি পর্যটকদের আগমন থাকে।


    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, শুক্রবারসহ তিনদিন বন্ধ থাকায় অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। সে কারণে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ