ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল পটুয়াখালী জেলা প্রশাসন

    আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল পটুয়াখালী জেলা প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর পুরান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান।  

    শুক্রবার (৫ মে) দুপুরে টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত ৪৩টি পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।

     
    ক্ষতিগ্রস্ত ঘর মালিকরা ৩ বাণ্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তা পেয়েছে এবং ভাড়াটিয়া ক্ষতিগ্রস্থরা ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তাসহ মোট ৪৪টি পরিবারকে ৯৬ বান্ডিল ঢেউটিন ও দুই লাখ ৮৮ হাজার টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।  

    এছাড়াও তিন জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।  

    এসময় জেলা প্রশাসক বলেন, আমরা এখন প্রাথমিকভাবে সরকারের পক্ষে জরুরি সহায়তা প্রদান করলাম। যেসকল ব্যবসায়ীদের ক্ষতিবেশি হয়েছে তাদের পরবর্তীতে পুনর্বাসনে কাজ করা হবে।

    জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার সুমন কুমার দেবনাথ, পুরান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ