ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • কাউখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

    কাউখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে সাড়ে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক খান সাইফুল (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৪ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

    আব্দুর রাজ্জাক খান সাইফুল ঝালকাঠীর নওপাড়া গ্রামের আকাব্বর খানের ছেলে। সে কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে তার ভাগ্নি জামাই আব্দুল সালেকের বাড়িতে থেকে কৃষি কাজ করে।

    কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আব্দুর রাজ্জাক খান সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক হিন্দু ছাত্রী গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গোপালপুর গ্রামের কালীদাস হালদারের বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত ওই যুবক শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ