ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পিরোজপুরে শহীদ ফয়জুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

    পিরোজপুরে শহীদ ফয়জুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ ফয়জুর রহমান আহমেদের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারে কার্যালয়ের সামনে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ ফয়জুর রহমান আহমেদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ। ১৯৭১ সালের ০৫ এপ্রিল পিরোজপুরের তৎকালীন মহকুমা পুলিশ অফিসার (SDPO) ফয়জুর রহমান আহমেদ পাক বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। তিনি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল ও কার্টুনিষ্ট আহসান হাবীব এর পিতা। 


    পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, দেশপ্রেমিক এই পুলিশ অফিসার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে পুলিশের অস্ত্রগুলি বিতরণ করে বিরল ভূমিকা রেখেছিলেন। 

    মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া, তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, তাদের মধ্যে মনোবল বৃদ্ধি করাসহ বিভিন্নভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ