ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরগুনায় জঙ্গল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

    বরগুনায় জঙ্গল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সদর উপজেলার  নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর (১২) মরদেহ উদ্ধার করেছে থানা  পুলিশ। 

    বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৫ টার  দিকে বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোটবাড়িয়া আজম মজনু দরবার শরীফের ব্রিজ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

    নিহত কিশোরী স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে রিপা আক্তার। নিহত কিশোরী রিপা স্থানীয় কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার ৭ ম শ্রেনীর শিক্ষার্থী।

    বিষয়টি বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের মধ্য থেকে ছালাম গাজী, জসিম সহ আরও কয়েকজন  বলেন, গত মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয় এর পর থেকে খোজাখুজি করে কোন খোজ পাওয়া যায়নি। পরদিন নিহত কিশোরী রিপার  পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বৃহস্পতিবার বিকেলে নিহত কিশেরীর বাড়ির আধা কিলোমিটার দুরে  জঙ্গলে স্থানীয় তোজম্বর মৃধা রিপার মরদেহ দেখতে পায় এবং সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য সহ সকলকে জানায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

    নিহত কিশোরীর বাবা শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে ।

    এ বিষয় জানতে যোগাযোগ করা হলেও অভিযুক্ত আল আমিন ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। 

    বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।  ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে সে মারা গেছে। এ ঘটনায় পরিবার একটি অভিযোগ  দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ