ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    নলছিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান সিকদারের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের  নেতা-কর্মীরা।


    বুধবার (৩ মে) রাতে উপজেলার তালতলা বাজারে  ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মসূচি পালিত হয়।

    স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন তালুকদার জানান,কমিটি গঠনে আমির হোসেন আমু এমপি মহোদয়ের দিকনির্দেশনা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি।প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির লোকদের যুবলীগের কমিটিতে পদ দেয় এবং যুবলীগের কর্মীদের অবজ্ঞা করেছে।সংগঠনকে দুর্বল করতে তিনি পায়তারা চালাচ্ছে। 


    এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান সিকদার বলেন, ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন নিয়ে ঝামেলা ছিল। তবে কি কারণে আমার বিরুদ্ধে ঝাড়ু  মিছিল করলো  তা আমি নিজেও জানিনা।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, যুবলীগের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ