ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

     নলছিটিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।  বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা নলছিটির উপজেলার সিদ্ধকাঠি গ্রামের কয়েকজন কৃষকের এক একর জমির ধান কাটেন। 

    স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে নলছিটি উপজেলার নেতাকর্মীরা সিদ্ধকাঠি গ্রামে যায়। সেখানে কয়েকজন কৃষকের পরামর্শ অনুযায়ী তাঁদের এক একর জমির পাকা ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি সিদ্ধকাঠি গ্রামের কৃষকরা। 

    নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসান আলম খান সুমন জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে তাঁরা কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। প্রয়োজনে এ ধান মারাই করেও দেওয়া হবে।


     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ