ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু

    কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার গৌরনদীতে কালবৈশাখি ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পরে গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে আহত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিখা রানী। 


    স্থানীয় ইউপি সদস্য বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত শিখা উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামের কালাচাঁদ হালদারের স্ত্রী। 

    ইউপি সদস্য বজলুর রশিদ জানান, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কালবৈশাখি ঝড়ের সময় পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসছিলেন শিখা রানী। এ সময় একটি রেনট্রি গাছের ডাল ভেঙে তার মাথায় পরে।  এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন শিখা রানীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার রাতে মারা যান শিখা রানী। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ