ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুন করে গড়তে চাই: মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত

    উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুন করে গড়তে চাই: মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তা থেকে বরিশালবাসী বঞ্চিত। আমি নির্বাচিত হলে সততার সাথে কাজ করতে চাই। মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করবো।

    বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    এসময় বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মতবিনিময়কালে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আরও বলেন, ‘আমি সুষ্ঠভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চান তিনি।

    এদিকে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে নগরীর সদর রোড থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

    এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আফজালুল করীম, আনিস উদ্দিন আহমেদ শহীদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ