ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মর্গে বাবার লাশ, পরীক্ষা হলে সানজিদা

    মর্গে বাবার লাশ, পরীক্ষা হলে সানজিদা
    পরীক্ষাকেন্দ্রে সানজিদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাতে চোখের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করে উল্লাস করেছে সন্ত্রাসীরা। বাবার মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছে মেয়ে। তার পরও আজ বুধবার সকালে বাবার মরদেহ মর্গে রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করল সানজিদা।

    ঘটনাটি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে। ওই পরীক্ষার্থীর নাম সানজিদা ইসলাম রিয়া (১৭)। সে পাকুরগাছিয়া এলাকার নিহত সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পনু আকনের মেয়ে। সানজিদা একই ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

    জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় নির্বাচনী প্রতিহিংসার জেরে দুই পক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে স্ত্রী ছবি আকতার, ছেলে হৃদয় ও মেয়ে সানজিদার সামনেই কুপিয়ে, পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শফিকুল ইসলাম পনু আকনকে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন গুরুতর জখম হন। আহতরা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পনু আকনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    সানজিদা বলেন, 'সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি। আমার বাবার রক্তাক্ত মুখটি আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে। ভালো লিখতে পারিনি। আমার বাবাকে আমাদের চোখের সামনে কুপিয়ে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। বাবা আমাদের নিয়ে রাতে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দক্ষিণ দিক দিয়ে মোতাহার মৃধার বাহিনী রামদা ছেনা চল টেঁটা নিয়ে আমাদের ঘরে ঢুকে বাবাকে টানাহেঁচড়া করে ঘর থেকে বের করে কোপাতে থাকে। বাবার চিৎকার আকাশ ভারী হলেও আমি, মা আর ভাই ছাড়া কেউ এগিয়ে আসেনি।'

    ছবি আক্তার বলেন, 'মঙ্গলবার রাতে ঠাণ্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

    আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব ধীমান চন্দ্র রায় বলেন, 'জর্জিয়া কিন্ডারগার্টেনের পরীক্ষার্থী সানজিদা আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি। ভালোভাবেই পরীক্ষা দিয়েছে সানজিদা।'

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কোনো কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ