ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২

    ইংরেজি প্রথম পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল মোট ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। এছাড়া মোট ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

    বুধবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

    তিনি জানান, বিভাগের ৬ জেলায় মোট ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ (৩ মে) মোট ৮৬ হাজার ১৮৯ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে এরমধ্যে অংশ নিয়েছে ৮৫ হাজার ৭ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা ১১৮২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৭।

    বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ ৩৪৩ জন বরিশাল জেলায়, এরপর পটুয়াখালীতে ২৭১ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৩৮ জন, বরগুনায় ১১৫ জন ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।

    এছাড়া ভোলায় ৬ জন,  পটুয়াখালীতে ২ জন ও ঝালকা‌ঠি‌ জেলায় ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ