ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশ‍‍ালে বাসে তল্লাশি, বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রী আটক

    বরিশ‍‍ালে বাসে তল্লাশি, বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ৮টায় বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়ক সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

    আটককৃত মো. স্বপন মিয়া (৪৯) রাঙ্গামাটি জেলার কাউখালী থানার কচুখালী এলাকার মো. আ. মোতালেবের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকায়াটা মহাসড়কে ইমরান ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের এফ-১ সিটের যাত্রী স্বপন মিয়াকে তল্লাশী করে এ সব ইয়াবা জব্দ করা হয়।

    এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ