ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 

    বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাসেম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

    নিহত আবুল কাসেম বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠী গ্রামের আজাহার আলির ছেলে।

    বরিশাল নগরের ভাটিখানা এলাকায় একটি ব্যবসা (বেকারি) প্রতিষ্ঠান রয়েছে তার।

    স্বজনরা জানান, মঙ্গলবার (২ মে) রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন আবুল কাশেম। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ছনের মসজিদ সংলগ্ন এলাকা অতিক্রমকালে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ