ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ১০

    বরগুনায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পূর্বশত্রুতার জেরে শফিকুল ইসলাম পনু নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) রাতে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ। তবে আটকদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

    এর আগে একই দিন রাত ১১টার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকড়গাছিয়া গ্রামে সংঘর্ষে জড়ায় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু ও তার প্রতিপক্ষ ঠান্ডা গ্রুপের প্রধান আসাদুজ্জামান আকাইদের লোকজন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন।

    এ ছাড়াও আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ