ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরগুনায় লোকালয়ে চিতা বাঘ

    বরগুনায় লোকালয়ে চিতা বাঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সদর উপজেলার বুড়ীরচর ইউনিয়নের পুরাঘাটা এলাকায় একটি চিতা বাঘের বাচ্চা আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার ভোর পাঁচটার দিকে পুরাঘাটা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ বুড়িরচর জয়নাল খানের বাড়ির উঠানে চিতা বাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন জড়ো হয়। এক পর্যায়ে বাঘটির কাছে গেলে গর্জে ওঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে চিতা বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে। চিতাবাঘের বাচ্চাটি দেখতে ফেরিঘাট এলাকার উৎসুক লোকজনের ভিড় বেড়ে গেলে ফেরিঘাট সংলগ্ন হোগলপাতার জঙ্গলে চিতাবাঘের বাচ্চাটি গ্রামবাসী অবমুক্ত করে দেয়।

    বণবিভাগের রেইঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চিতা বাঘের বাচ্চা লোকালয়ে প্রবেশের খবর পেয়ে আমাদের লোক পৌঁছানোর আগেই গ্রামবাসী বাঘের বাচ্চাটি পাশের হোগলপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলে জেনেছি। তবে আমরা সতর্ক রয়েছি আবার লোকালয়ে প্রবেশ করলে আটকের জন্য।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ