ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বরগুনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

    বরগুনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
    নিহত কলেজছাত্র সালাউদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) রাত আটটার দিকে বেতাগী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতের নাম সালাউদ্দিন (২০)। তিনি বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বেতাগী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

    এ ঘটনায় অভিযুক্তের নাম মুনসুর বেপারী (৪০)। তিনি বেতাগী উপজেলা মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের মরহুম জবেদ বেপারীর ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে বেতাগী লঞ্চঘাট এলাকায় একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মুনসুর বেপারী ও সালাউদ্দিন। এ সময় ক্ষিপ্ত হয়ে মুনসুর বেপারী তার সাথে থাকা একটি ছুরি দিয়ে সালাউদ্দিনের পেটে আঘাত করেন। এতে রাস্তায় লুটিয়ে পড়েন সালাউদ্দিন। পরে স্থানীয়রা উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রওনক জানাহান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহর ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ