ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

    বরিশালে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে ওম সরকার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

    শনিবার (২৯ এ‌প্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ব‌রিশাল নগরের কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ওম সরকার ব‌রিশাল নগরের কাউনিয়া ক্লাব রোড সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম কুমার সরকার ও শিল্পী রানীর একমাত্র সন্তান। সে টাউন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলে।

    অ‌ভিভাবকরা জানান, বিকেলে বরিশাল নগরের কাউনিয়া ক্লাব রোড সংলগ্ন এলাকার বিপ্লব আকনের ৩ তলা বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে ওঠে ওম সরকার ও তার বন্ধুরা। এ সময় পাশের ছাদে থাকা একটি ঘুড়ি লাফিয়ে আনতে গিয়ে নিচে পড়ে যায় ওম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতালে নেওয়া হয়। প‌রে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রা‌তে তার মৃত্যু হয়।

    হাসপাতালের চি‌কিৎসক এ এইচ এম মোস্তফা কায়সার জানান, ওম সরকা‌র ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়, এ আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে।

    এদিকে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপা‌শি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুর রহমান মুকুল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ