ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বিসিসি নির্বাচন

    খোকন সেরনিয়াবাতের নিবার্চন পরিচালনা কমিটি গঠন,ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ 

    খোকন সেরনিয়াবাতের নিবার্চন পরিচালনা কমিটি গঠন,ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বরিশাল সিটি কপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবত) এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 

    রোববার দুপুরে খোকন সেরনিয়াবাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরিচালনা কমিটর সদস্যরা হলেন, অ্যাডভোকেট কেবি এস আহম্মেদ কবীর, অ্যাডভোকেট লস্কর নরুল হক, অ্যাডভোকেট আফজালুল করীম, অ্যাডভোকেট আনিস উদ্দিন আহমেদ শহীদ, মীর আমিন উদ্দিন মোহন, রেজাউল হক হারুন, শাহজাহান হাওলাদার, নিজামুল ইসলাম নিজাম, আফতাব হোসেন, বলরাম পোদ্দার, মো. হুমায়ুন কবীর, মাহমুদুল হক খান মামুন, শাহীন সিকদার, অসীম দেওয়ান, জসীম উদ্দিন ও মঈন তুষার। 

    প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল সিটি কপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবত) এর নির্বাচন পরিচালনার জন্য উল্লেখিতদের দায়িত্ব দেয়া হল। তাঁরা নিবার্চন পরিচালনার জন্য সব ধরণের কমিটি গঠনসহ  যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে  আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবত)এর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে টানানো ব্যানার , ফেস্টুন, তোরণ অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার দুপুরে খোকন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়। 

    সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিল বরিশাল সিটি কপোরেশন নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবত) আগমন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা নগরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন দিয়েছেন। নিবার্চন কমিশন কর্তৃক আচরণ বিধি, বিধি নিষেদের কারণে ঐসকল  তোরণ (গেট), ব্যানার, ফেস্টুন অপসারণ করার জন্য অনুরোধ করা হলো। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ