ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালকে নতুনভাবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    বরিশালকে নতুনভাবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বরিশালের মানুষ এতোদিন জিম্মি ছিলো, খোকন সেরনিয়াবাতকে মনোনায়ন দেয়ার মধ্য দিয়ে তা মুক্ত হয়েছে। ইনশআল্লাহ আগামী সিটি নির্বাচনে খোকন সেরনিয়াবাতকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে নগরীকে নতুন হিসেবে গড়ে তুলবো আমরা। 

    শনিবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ‍এসব কথা বলেন। 

    মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম জদ্দিনের সভাপতিত্বে এসময় মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বিএম কলেজের ভিপি মঈন তুষার, বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল-মামুন অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বরিশালের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ‍এসময় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, জননেত্রী শেখ হাসিনার বরিশালবাসীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা হিসেবেই আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আজকে  আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্ধ না রেখে আমি বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে এই নির্বাচনে লড়াই করবো। 

    তিনি বলেন, প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ভাই আমাকে যে সাপোর্ট দিচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আর শামীম ভাই যদি ঠিক থাকতে পারি ইনশআল্লাহ বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো। নতুন বরিশাল গড়বো আমরা দুই ভাই মিলে। স্মার্ট বরিশাল বিনির্মানের জন্য বরিশালের উন্নয়নের স্বার্থে শান্তির নগরী হিসেবে সারা দেশের মধ্যে বরিশালকে এগিয়ে নিয়ে যাবো। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ