ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ 

    বাকেরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়া পুর সমিল ঘাট নামক স্থানে দুই বাসের  মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

    শনিবার সন্ধ্যা ৬ টার সময় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়  ঢাকা সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বেপারি পরিবহনের একটি বাস ও পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা আলকায়েদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ আহতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে সড়কের দুই প্রান্তে শত শত গাড়ি আটকা পড়ে চরম যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

    পরে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় তিন ঘণ্টার প্রচেষ্টায় দুঘর্টনা কবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়। 

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ