ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • দশমিনায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

    দশমিনায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় মুগডাল ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শরিফকান্দা এলাকার একটি মুগডালের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় নিহতের স্বামী ফোরকান সিকদার, তার চাচাতো ভাই মঙ্গল সিকদার ও দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম আটক করেছে পুলিশ। নিহত লাইলী বেগম (৩৫) একই ইউনয়নের পাতার চর গ্রামের শামছুল হক সরদারের মেয়ে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মুগডাল তুলতে গিয়ে এক নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে নিহতের স্বামী ফোরকান সিকদার, স্বামীর চাচাতো ভাই মঙ্গল সিকদার ও দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম আটক করে পুলিশ। 

    নিহত লাইলী বেগমের ভাই মোক্তার সরদার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, রাতে আমার দুলা ভাই লাইলী’র স্বামী ফোরকান নদীতে মাছ শিকারে যায়। রাত আনুমানিক ১টার পরে ফিরে এসে ফোরকান ও তার দ্বিতীয় স্ত্রী মমতাজ পরিকল্পনা করে আমার বোনকে মেরে মুগডাল ক্ষেতে ফেলে রেখেছেন। আমার বোনের তিন সন্তান মাফুজা, কলি ও জাহিদ এতিম হয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। 

    দশমিনা থানা অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরাহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে নানান ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভোর রাতের যে কোন সময় ওই নারীকে এ অবস্থায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ