ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরিশালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন

    বরিশালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ র‌্যালিতে নেতৃত্ব  একটি র‌্যালি বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

    বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ ও বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস । 

    প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কৃষিনির্ভর দেশ থেকে বাংলাদেশ শিল্পনির্ভর দেশ হতে চলেছে। বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের যুগপোযোগী শিল্পপ্রতিষ্ঠান তৈরি করতে হবে। তারসাথে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনও বাড়াতে হবে। আমদানি কমাতে হবে, রপ্তানি বাড়াতে হবে। সেজন্য শ্রমিকের দক্ষতা উন্নয়ন করতে হবে। পেশাগত কাজের প্রশিক্ষণ গ্রহণও জরুরি।
     
    তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্যসম্মত নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য মালিকের যেমন দ্বায়বদ্ধতা রয়েছে অপরদিকে শ্রমিকেরও সচেতন থাকা প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠানে নারীশ্রমিকদের জন্য আলাদা কর্মপরিবেশ থাকা প্রয়োজন। তাদের শিশু শুরক্ষার জন্য ডে-কেয়ার ও মাতৃদুগ্ধপান কর্নার স্থাপন এখন সময়ের দাবী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ