ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা 
  • জরাজীর্ণ শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান

    জরাজীর্ণ শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যানসহ গোটা ভিমজুড়ে থাকা পলেস্তারা খসে পড়ে মোহাম্মদ জলিল উদ্দিন নামে এক শিক্ষক আহত হয়েছেন। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫৩নং পশ্চিম জলিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগমুহূর্তে এ দুর্ঘটনাটি ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। 

    স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ভবনটি অনেক পুরনো ও জরাজীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত শিক্ষক দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তিনি হাতে ও কোমরে চোট পেয়েছেন।  

    বিষয়টি নিশ্চিত করে ওই স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, ঈদ ছুটি পরবর্তী আজ ছিল প্রথম ক্লাসের দিন। ঘটনার সময় হঠাৎ প্রথম শ্রেণির কক্ষের গোটা ভিমজুড়ে পলেস্তারা খসে পড়ে। এ সময় বৈদ্যুতিক পাখাও ছিঁড়ে পড়ে। তবে বিদ্যুৎ ছিল না।  

    কক্ষে উপস্থিত শিক্ষক মোহাম্মদ জলিল উদ্দিন পলেস্তারার টুকরোর আঘাতে হাত ও কোমরে ব্যথা পান। শিক্ষার্থীরা অক্ষত থাকলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    এ ব্যাপারে দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার কাজী মনিরুজ্জামান রিপন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে বিদ্যালয় ভবনটি ব্যবহারের অনুপযোগী। এ ব্যাপারে জেলা অফিসে প্রতিবেদন দেওয়া হবে এবং শিগগিরই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন জানান, ইতোমধ্যে ওই স্কুলের জন্য নতুন ভবন বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু জমি জটিলতার কারণে কাজ বন্ধ রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ