ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাণ্ডারিয়ায় প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত

    ভাণ্ডারিয়ায় প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ২০২৩ সালের এস.এস.সি (স্কুল পর্যায়ের), দাখিল (মাদ্রাসা পর্যায়ের) এবং কারিগড়ি (ভোকেশনাল) এর সমাপনী পরীক্ষা নকলমূক্ত পরিবেশে ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 

    এছাড়াও পৃথক ভাবে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে কক্ষ পরিদর্শক ও কর্মকর্তাদের সাথে অপর একটি সভা অনুষ্ঠিত হয়।

    উভয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহমুদ চৌধুরী, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় গভনির্ং বডির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম ,কেন্দ্র সচিব ও কক্ষ পরির্দশকবৃন্দ।

    এবছর স্কুল পর্যায়ের ৩টি, মাদ্রাসার ৩টি এবং ভোকেশনালে ১টিসহ মোট ৭টি কেন্দ্রে উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস. সি পরীক্ষার্থী মোট ১৬শ ৩৪জন, ৩৮টি মাদ্রাসার (দাখিল) ৯শ ২১জন এবং ভোকেশনালে ৯০জনসহ মোট ২ হাজার ৬ শত ৪৫জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ