ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
  • ‘পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ১৩ বিদেশি কোম্পানি’

    ‘পায়রা বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ১৩ বিদেশি কোম্পানি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পায়রা বন্দর কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেছেন, ‘একসময় পায়রা হবে দেশের অন্যতম গভীর সমুদ্রবন্দর। এই বন্দরকে ঘিরে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। পায়রা বন্দরে বিনিয়োগ করতে ১৩ বিদেশি কোম্পানির আগ্রহ প্রকাশ করেছে।’  বুধবার পায়রা বন্দরের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পায়রা বন্দরের চেয়ারম্যানকে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। 

    পায়রা বন্দর নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে বলেছিল পায়রা বন্দর সচল হবে না। আমরা প্রথম টার্মিনাল নির্মাণসহ বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ তরান্বিত করে সে অপপ্রচার দূর করতে সক্ষম হয়েছি। পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেল দিয়ে এখন ১২ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে।’ 

    এম সোহায়েল আরও বলেন, ‘পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য ১৩টি বিদেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে বলি, পায়রা বন্দর হচ্ছে আগামীর বাংলাদেশ। পায়রা খুব দ্রুত আরও বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

    কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হাসাইন, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু ও নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।  অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. সোহরাব হোসেন, উপ-পরিচালক (নিরাপত্তা) মো. আজিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি হয়েছেন। আগামী ২ মে চট্টগ্রাম বন্দরে যোগদানের কথা রয়েছে তার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ