ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মুলাদীতে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

    মুলাদীতে নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী আবির হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার নয়াভাঙনী নদী থেকে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 

    এর আগে মঙ্গলবার বিকেলে গোসলে নেমে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। আবির হোসেন উপজেলার পৌর সদরের মুলাদী গ্রামের আনিস খানের ছেলে। সে ঢাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, আবির হোসেন (১৩) ঢাকা থেকে ছোট চাচা রুবেল খানের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। মঙ্গলবার বিকেলে সে সবার সঙ্গে নয়াভাঙনী নদীর মুলাদী পূর্ববাজার পুরোনো লঞ্চঘাট এলাকায় গোসলে যায়। সাঁতার না জানা থাকায় আবির অল্প পানিতে হাঁটাহাঁটি করতে থাকে। হাঁটার একপর্যায়ে সবার সামনেই নদীতে ডুবে যায়। 

    এ সময় স্বজন ও প্রতিবেশীরা তাকে নদী থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। বরিশাল ফায়ার সার্ভিস ডুবুরিরা মঙ্গলবার সন্ধ্যা থেকে চেষ্টা চালিয়ে আজ সকালে আবিরের লাশ উদ্ধার করতে সক্ষম হন। 

    নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ‘নদীতে ড্রেজিং করার ফলে নদীর বিভিন্ন স্থানে ৩৫ থেকে ৪০ ফুট গভীর গর্ত হয়েছে। নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে আবিরের লাশ উদ্ধার করা হয়েছে। গভীরতার কারণে লাশ উদ্ধারে বিলম্ব হয়েছে।’ 

    মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘আবির সাঁতার না জানায় সবার সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ