ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী
  • বাউফলে বরফকলে বিস্ফোরণ, নিহত ১

    বাউফলে বরফকলে বিস্ফোরণ, নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফ কলে বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. রাসেল খান (৩৭) নামে বরফ কলের সহকারী পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র তাপে আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরফকলের চার শ্রমিক।

    মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত রাসেল কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই।

    আহতরা হলেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)। আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু সময় আগে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে আইস মেকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরেই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে এলেও বরফ কলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়ে। 

    এরপরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার ফলে তাদের উদ্ধার কাজ কিছুটা দেরি হয়। প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে যৌথভাবে সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

    বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলেন তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ