কীর্তনখোলা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

বরিশাল কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে মরদেহটি ভেসে ওঠে।
মৃত ইয়াসিন মোল্লা (১১) বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা বেল্লাল মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর জলিল বলেন, সকালে স্থানীয়দের সহয়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং সদর নৌ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুচ্ছ গ্রাম ঘেরের পাড় থেকে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে নদীতে অনুসন্ধান চালানোর কাজে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের ডুবুরি মো. বেল্লাল হোসেন জানান, সন্তান ইয়াসিনকে নিয়ে বাবা বেল্লাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায়। ইয়াসিন সাতরে নদীর মাঝে গিয়ে আর ফিরে আসেনি। প্রথমে তার বাবা বুঝতে পারেনি। কিছু সময় পর যখন বুঝতে পেরে নদীতে সন্ধান করে। কিন্তু তাকে আর পায়নি।
এইচকেআর