ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু

    উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে দশম শ্রেনীর ছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ১০ম শ্রেনির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে রায়হান সরদার (১৭) ঈদের আগের দিন বাড়িতে আসেন। একই বাড়ির চাচাত ভাই ও বন্ধু বান্ধবসহ ১৫ জন সাথে দুপুরে নদীতে গোসল করতে যায়। সবাই গোসল করে নদী থেকে পাড়ে উঠে কাপড় চেইঞ্জ করতেছিল। রায়হানকে না দেখে সবাই মিলে পানিতে নেমে খুঁজে পেয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। 

    গোসল করতে আসা চাচাত ভাই জুনায়েদ সরদার ও রাইসুল ইসলাম নাইম জানান, ঈদের আগের দিন ঈদ উপলক্ষে বাড়িতে বেড়াতে আসেন। ওর বাবা-মা ঢাকায় থাকেন এবং ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তারা বাড়িতে আসে নাই এবং রায়হান ঢাকা একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। আমরা ১৫ জন মিলে নদীতে গোসল করতে আসি। 

    রায়হান সাতার জানত না আমরা সবাই গোসল করার সময় ওর দিকে নজর রেখে ছিলাম। আমরা গোসল শেষ করে পাড়ে উঠে  কাপড় পাল্টাতে গিয়ে দেখি ও উঠে নাই। এরপর আমরা সবাই মিলে পানিতে নেমে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে আসি। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ