ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার

     নলছিটিতে প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে স্মৃতি আক্তার (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে ওই যুবতীর বাড়ির পাশে একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার (৩৫) পশ্চিম কামদেবপুর গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে। 

    স্থানীয়রা জানায়, মানসিক প্রতিবন্ধী ওই যুবতী তার মায়ের সাথেই নিজেদের বাড়িতে বসবাস করতো। বুধবার ভোর রাতে ঘুম থেকে জেগে স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন তার মা। পরে বেলা ১১টার দিকে মাঠে গরু চরাতে গিয়ে নিজাম নামে এক ব্যক্তি ওই যুবতীর মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

    স্থানীয় বাসিন্দা নিজাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন দেখা গেছে।

    নিহতদের ছোট বোন মুক্তা আক্তার বলেন, আমরা ঈদের আগে কয়েকটি স্বর্ণালংকার কিনেছি। সেগুলো পাচ্ছি না। তাই বোঝা যাচ্ছে দুর্বৃত্তরা স্বর্ণালংকারও নিয়েছে এবং আমার বোনকেও মেরেছে। আমাদের বসতঘরের কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভেঙে ফেলা হয়েছে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ