ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে শিশুর মৃত্যু

    ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বাসন্ডা নদীতে ডুবে আল আমিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের পালবাড়ি এলাকায় নদীতে স্বজনদের সাথে গোসল করতে নেমে আল আমিন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে একঘণ্টা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

    নিহত আল আমিন সদর উপজেলার সুগন্ধিয়া এলাকার আব্দুর রাজ্জাক হোসেনের ছেলে।

    স্বজনরা জানায়, আল আমিন ঢাকায় তাঁর মা বাবার সাথে বসবাস করতো। ঈদ উৎসব পালন করতে পরিবারে সাথে পালবাড়ি নামক এলাকায় তার মামা বাড়িতে বেড়াতে আসে। দুপুরে পালবাড়ির বাসন্ডা নদীতে ছোট ফুফা ও খালার সাথে গোসল করতে নামে। সাতাঁর না জানার কারনে পা পিছলে পানিতে ডুবে যায়। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ