ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১

    উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।  উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ঘটনার সময় ভবঘুরে ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। ঠিক সেইসময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

    এসময় ওই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিহত যুবক ইচলাদী বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন।

    এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ সদস্য পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

     


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ